MASIGNASUKAv102
6510051498749449419

কেনো আপনি ক্লাসমেট এর সাথে প্রেমে জড়াবেন।

কেনো আপনি ক্লাসমেট এর সাথে প্রেমে জড়াবেন।
Add Comments
Monday, November 12, 2018


তার বিভিন্ন কারন রয়েছে যেমনঃ

★ক্লাসমেট এর সাথে প্রেম করলে আপনার কোনোদিন ক্লাস মিস হবে না। এমনকি ক্লাস না থাকা সত্বেও ক্যাম্পাসের আপনার দেখা মিলতে পারে।

কারন প্রেমিকা প্রতিদিন ফোন দিয়ে আপনাকে ক্যাম্পাসে নিয়ে যাবে আপনার ইচ্ছে না থাকা সত্বেও যেতে হবে।কারন না গেলে আপনার বারোটা বাজবে ফোন দিয়ে আপনাকে ধোপা যেভাবে কাপড় ধুয়ে থাকে, আপনার প্রেমিকাও আপনাকে ঠিক একইভাবে ফোন কলে রেখে ধুয়ে দিবে।

★প্রতিদিন সকালে ফোন দিয়ে আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিবে।যেই আপনি কিনা ঘুমের জন্য ক্লাস করতে পারছেন না,গার্লফ্রেন্ডএর কল্যানে আপনি প্রতিদিন ক্লাসে হাজির হয়ে যাবেন।

★ক্লাসে আপনার শতভাগ উপস্থিতি থাকবে,টিচারদের কাছে আপনি পরিচিত মুখ হয়ে উঠবেন। কারন প্রতিদিন আপনাকে ক্লাসে উপস্থিত দেখে আপনার নুরানি চেহারাটা টিচারদের মেমোরিতে সেভ হয়ে যাবে এবং টিচারদের মনে এই ভুল ধারণার জন্ম নিবে যে আপনি খুব দায়িত্বশীল স্টুডেন্ট। তারা তো আর জানে না আপনার ক্লাসে আসার কারন কি....

★ক্লাসে বসে আপনার প্রেম করাও হবে আবার ক্লাস করাও হবে। ক্লাসে বসে আপনি আপনার গফের সাথে প্রেমালাপও করতে পারবেন আবার আপনার ক্লাস করাও হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি মারতে পারবেন।

★আবার আপনি আপনার ক্যাম্পাসের বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিতে গেলে সাথে আপনার গফও থাকবে। সুতরাং আপনার গফ কেও সময় দেয়া হলো এবং বন্ধুদের সাথে আড্ডাও দেয়া হলো।এখনেও এক ঢিলে দুই পাখি মারা হলো..
©শাকিল আহমেদ